'বেঙ্গল স্কলারশিপ পরীক্ষা -২০২৬' এর অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল চালু করা হয়েছে। ১৫/০৯/২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। এখনই আবেদন করতে নিচের লাল রঙের BENGAL SCHOLARSHIP EXAM-2026 (Apply Now) বাটনে ক্লিক করুন।

সর্বশেষ স্কলারশিপ নোটিশ

আবেদনের সময়সীমা ও নিয়মাবলী: আবেদনের পূর্বে সমস্ত নির্দেশিকা ভালোভাবে পড়ে নিন। সঠিক তথ্য ও প্রয়োজনীয় ডকুমেন্টস প্রস্তুত রেখে অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন সম্পন্ন করুন।

বেঙ্গল স্কলারশিপ পরীক্ষা - ২০২৬ (পরীক্ষা সংক্রান্ত তথ্য)

বিষয় / বিবরণ তথ্য
পরীক্ষার তারিখ ২৭/০৯/২০২৬ , রবিবার (অনিবার্য কারণে পরীক্ষার তারিখ পরিবর্তন হতে পারে )
ফর্মের মূল্য ১২০ টাকা
ফর্ম পূরণের শেষ তারিখ ১৫/০৯/২০২৬ (মঙ্গলবার)
এডমিট কার্ড ডাউনলোড ২০/০৯/২০২৬ থেকে অনলাইন বা নিজ কনভেনরের কাছে সংগ্রহ করা যাবে
ফলাফল প্রকাশ ১০ নভেম্বর, ২০২৬ (অফিসিয়াল ওয়েবসাইটে)
পুরস্কার ও শংসাপত্র প্রদান ১৫ নভেম্বর, ২০২৬ (রবিবার)

পরীক্ষার নিয়মাবলী ও নম্বর বিভাজন

ধাপ / বিভাগ বিস্তারিত বিবরণ
সিলেবাস পশ্চিমবঙ্গ প্রাথমিক ও মধ্যশিক্ষা পর্ষদের পাঠ্যবইয়ের শ্রেণিভিত্তিক প্রচলিত সিলেবাস অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সময় ও নম্বর পরীক্ষার মোট সময়: ২ ঘণ্টা, মোট প্রশ্ন: ১০০টি (পূর্ণমান: ১০০)।
Part-1 (MAT) মানসিক পারদর্শিতার পরীক্ষা (১৫টি প্রশ্ন, ১৫ নম্বর)।
Part-2 (SAT) প্রজ্ঞা প্রবণতার পরীক্ষা (৮৫টি প্রশ্ন, ৮৫ নম্বর - পরিবেশ বিজ্ঞান, গণিত, ইতিহাস, ভূগোল, বাংলা ব্যাকরণ, ইংরেজি গ্রামার এবং সাধারণ জ্ঞান)।

সিলেবাস ও নম্বর বিভাজন (প্রথম - দশম শ্রেণি)

শ্রেণি বিষয়ভিত্তিক নম্বর বিভাজন মোট প্রশ্ন পূর্ণমান সময়
প্রথম থেকে চতুর্থ বাংলা (১৫) + ইংরেজি (২৫) + গণিত (২৫) + পরিবেশ পরিচিতি ও সাধারণ জ্ঞান (২০) + মানসিক পারদর্শিতা (১৫) ১০০ ১০০ ২ ঘণ্টা
পঞ্চম থেকে দশম বাংলা (১৫) + ইংরেজি (২৫) + গণিত (২৫) + পরিবেশ বিজ্ঞান (২০) + জি.কে (১৫) ১০০ ১০০ ২ ঘণ্টা

মূল্যায়ন, গ্রেড স্কেল ও স্কলারশিপ

নম্বর গ্রেড মন্তব্য স্কলারশিপ ও পুরস্কারের বিবরণ
৯৬ - ১০০AAঅসাধারণ৫,০০০ টাকা সহ শংসাপত্র ও ট্রফি
৯১ - ৯৫A+চমৎকার২,০০০ টাকা সহ শংসাপত্র ও ট্রফি
৮৬ - ৯০Aখুব ভালো১০০০ টাকা সহ শংসাপত্র ও ট্রফি
৭৬ - ৮৫B+ভালো২০০ টাকা সহ শংসাপত্র ও ট্রফি
৬৬ - ৭৫Bমোটামুটি ভালো১০০ টাকা সহ বিশেষ পুরস্কার ও শংসাপত্র
৪০ - ৬৫Cসন্তোষজনকবিশেষ পুরস্কার সহ শংসাপত্র
৪০ এর নিচেDঅকৃতকার্যপ্রযোজ্য নয়
বিশেষ আকর্ষণ: এই পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপ্ত পরীক্ষার্থীকে ১ টি ডেস্কটপ কম্পিউটার স্কলারশিপ হিসাবে প্রদান করা হবে (শর্তাবলী: পরীক্ষার্থীকে AA =৯৬ - ১০০ নম্বর পেতে হবে)।

No results found

Contact form

Name

Email *

Message *